ঢাকা, মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬

আশুলিয়া প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ২৩:০৮, ১৬ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

আশুলিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় আশুলিয়ার কাশফুল রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি লাইজু আহম্মেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ইলিম মোহাম্মদ নাজমুল হোসেন, স্বেচ্ছাসেবক দল ঢাকা জেলা শাখার সাধারণ সম্পাদক মোহন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবুলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফারুক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা।

এ সময় স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া সাভার, আশুলিয়া ও ধামরাই প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং এলাকার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি এবং সাংবাদিকদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় বক্তারা সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

এমআর//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি