ঢাকা, বৃহস্পতিবার   ২০ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৩, ১৮ আগস্ট ২০২৬ | আপডেট: ২১:১৬, ১৮ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের জন্য ভারত এখনো অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীতে একটি অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের বর্তমান সরকার ‌‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান নিয়ে কাজ করছে। ভারতও একই কথায় বিশ্বাসী।

দীনেশ ত্রিবেদী বলেন, পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে বিদ্যমান জটিলতা আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ রয়েছে। অতীত ভোলার প্রয়োজন নেই। তবে নতুন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার সুযোগ রয়েছে।

এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর সফরের ক্ষেত্রে যে ইস্যুগুলো চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে সেসব বিষয়ে কার্যকর পদক্ষেপ দেখতে চায় বাংলাদেশ। এটি করা হলেই প্রধানমন্ত্রীর সফরের পথ উন্মুক্ত হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি