ঢাকা, বুধবার   ১৬ সেপ্টেম্বর ২০২৬

চারদিনের সফরে জাপান গেলেন সেনাপ্রধান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৭, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:৫৫, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

চার দিনের সরকারি সফরে জাপান গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জাপানের উদ্দেশে দেশ ত্যাগ করেন তিনি। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, সফরকালে তিনি জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে অংশ নেবেন।

এছাড়া জেনারেল ওয়াকার-উজ-জামান এশিয়ান গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থাকবেন। সফরে তিনি এশিয়ান গেমস ও বিভিন্ন অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি