ঢাকা, শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬

সেমিফাইনাল নিশ্চিত করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৭, ১৯ এপ্রিল ২০১৭ | আপডেট: ১১:২২, ১৯ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

উয়েফা চ্যাম্পিয়নস লিগে প্রথম লেগে এক গোলে এগিয়ে থাকার সুবাদে লেস্টার সিটির সাথে ড্র করে সেমিফাইনাল নিশ্চিত করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
কিং পাওয়ার স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠে খেলা। ম্যাচে ২৬ মিনিটে সাউলের দর্শনীয় গোলে এগিয়ে গিয়ে বিরতিতে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ। বিরতির পর ম্যাচের ৬১ মিনিটে ভারদের গোলে ১-১ এ সমতা আনে লেস্টার। বাকি সময়ে আর কোন গোল না হলে ১-১ গোলে অমিমাংশিতভাবে শেষ হয় ম্যাচ। দুই লেগ মিলিয়ে ২-১ গোলে এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করে অ্যাটলেটিকো ।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি