ঢাকা, শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬

এসি মিলানকে হারিয়েছে রোমা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৭, ৮ মে ২০১৭ | আপডেট: ১৫:৩৪, ৮ মে ২০১৭

Ekushey Television Ltd.

ইতালিয়ান ফুটবল লিগ সিরি আ তে এসি মিলানকে ৪-১ গোলে হারিয়েছে রোমা।
প্রতিক্ষের মাঠে এডিন ডেকোর জোড়া গোলে প্রথমার্ধে ২-০ তে এগিয়ে যায় রোমা। ৮ মিনিটে ও ২৮ মিনিটে দলের প্রথম দুটি গোলই আসে রোমার ফরোয়ার্ড এডিন ডেকোর কাছ থেকে। ৭৬ মিনিটে এসি মিলানের হয়ে গোল করে ব্যবধান কমান মিডফিল্ডার মারিও পাসালিক। ৭৮ মিনিটে রোমার হয়ে গোল করে ব্যবধান বাড়ান ইতালিয়ান ফরোয়ার্ড স্টিফেন শারাওয়ি। আর ৮৭ মিনিটে রোমার চতুর্থ গোলটি আসে ড্যানিয়েল ডি রোসির কাছ থেকে।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি