ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

১২ লাখ রুপি জরিমানা গুণলেন রোহিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৮, ২৯ মার্চ ২০২২

রোহিত শর্মা

রোহিত শর্মা

Ekushey Television Ltd.

আইপিএলের পঞ্চদশ আসরে নিজেদের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে ৪ উইকেটে হারে মুম্বাই ইন্ডিয়ান্স। সেই হারের পর জরিমানাও গুণতে হচ্ছে মুম্বাইয়ে অধিনায়ক রোহিত শর্মাকে। ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে মুম্বাই অধিনায়ককে।

স্লো ওভার রেটের কারণেই এই জরিমানা করা হয়েছে উল্লেখ করে এক বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘২৭ মার্চ ব্রাবোর্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত আইপিএলের দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচে স্লো ওভার রেটের কারণে শাস্তি দেয়া হয়েছে মুম্বাইকে।’

তারা আরও জানায়, ‘আইপিএলের কোড অফ কন্ডাক্ট অনুযায়ী, মৌসুমে প্রথম ভুল হবার কারণে রোহিতকে সর্বনিম্ন ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।’

আইপিএলের নিয়ম অনুযায়ী প্রতি ঘণ্টায় গড়ে ১৪.১১ ওভার শেষ করতে হয়। কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যে ওভার শেষ করতে পারেনি মুম্বাইয়ের বোলাররা। যে কারণে এই শাস্তির মুখে পড়লেন রোহিত।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি