ঢাকা, সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬

অনুমতি ছাড়া ঢাবিতে বহিরাগতদের কর্মসূচি নিষিদ্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২২, ৯ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া বহিরাগতরা এখন থেকে ক্যাম্পাসে আর কোনও কর্মসূচি পালন করতে পারবে না বলে নিয়ম জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রাব্বানী জানান, প্রভোস্ট কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রক্টর একেএম গোলাম রাব্বানী বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে ক্যাম্পাসে প্রবেশ করতে হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে বহিরাগতদের।

তিনি আরও বলেন, বহিরাগতরা ক্যাম্পাসে এসে মিছিল, মিটিং ও সমাবেশ করতে চাইলে আগে থেকেই কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। ক্যাম্পাসের পরিবেশ রক্ষার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু বহিরাগতদের জন্য এই নিয়ম প্রযোজ্য। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাস সব সময় উন্মুক্ত থাকবে।

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এএসএম মাকসুদ কামাল বলেন, গত বুধবার সন্ধ্যার পর উপাচার্যের বাসভবনে প্রভোস্ট কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অফিসিয়াল প্রক্রিয়ায় এখন তা নোটিশ আকারে সবাইকে জানানো হয়েছে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি