ঢাকা, সোমবার   ১৬ মার্চ ২০২৬

আরাধ্যাকে নিয়ে প্যারিসে ঐশ্বরিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৮, ১১ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

আরাধ্যাকে নিয়ে এবার প্যারিস গেলেন ঐশ্বরিয়া রাই বাচ্চন। আর প্যারিসে গিয়েই মেয়েকে নিয়ে সোজা ডিজনিল্যান্ডে পাড়ি দিলেন রাই সুন্দরী। ডিজনি থেকেই আরাধ্যার ছবি ভিডিও শেয়ার করলেন ঐশ্বর্য। আরাধ্যার সেই ডিজনিল্যান্ডের ভিডিও প্রকাশ্যে আসতেই, রাই-এর ভক্তদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ে।

এদিকে সম্প্রতি প্যারিস গিয়ে আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে পোজ দেয় আরাধ্যা বচ্চন।

অন্যদিকে প্যারিসে যখন মেয়েকে নিয়ে ব্যস্ত ঐশ্বরিয়া, সেই সময় বচ্চন পরিবারের অন্যরাও কিন্তু ছুটি কাটাতে বেরিয়ে পড়েন।

সম্প্রতি অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, শ্বেতা বচ্চন, নভ্যা নভেলি এবং অগ্যস্তকে একসঙ্গে দেখা যায়। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই ছবি শেয়ারও করেন বিগ বি নিজে।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি