ঢাকা, বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬

চ্যানেল আইয়ের ২৮ বছরে পদার্পণে শুভেচ্ছা জানালো একুশে টেলিভিশন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৮, ১ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

সংবাদ ও বিনোদনের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল আই’ তার গৌরবের ২৭ বছর পেরিয়ে ২৮ বছরে পদার্পণ করেছে। বিশেষ এই উদযাপনে চ্যানেল আইকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) একুশে টেলিভিশনের একটি প্রতিনিধি দল রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত চ্যানেল আই কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে এই শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম এবং ব্যবস্থাপনা পরিচালক তাসনোভা মাহবুব সালামের পক্ষ থেকে চ্যানেল আই কর্তৃপক্ষকে ফুল ও কেক উপহার দেওয়া হয়।

আজ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই চ্যানেল আইয়ের তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, সংস্কৃতিপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে। বর্ণাঢ্য এই আয়োজনে আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয় পুরো চ্যানেল আই পরিবার।

দীর্ঘ ২৭ বছরের পথচলায় বাংলাদেশের গণমাধ্যম, সংস্কৃতি ও বিনোদন অঙ্গনের প্রসারে এবং উন্নয়ন সাংবাদিকতায় চ্যানেল আই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ ক্ষণে চ্যানেলটির উত্তরোত্তর সাফল্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করেছে একুশে টেলিভিশন কর্তৃপক্ষ।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি