ঢাকা, সোমবার   ১৬ মার্চ ২০২৬

‘পুনরুজ্জীবন’ নিয়ে জাজের সঙ্গে অমিতাভ রেজা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১২, ১৫ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

আয়নাবাজি’ খ্যাত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। সিনেমাটির নাম ‘পুনরুজ্জীবন’প্রযোজনা করবে জাজ মাল্টিমিডিয়া।

রোববার জাজ মাল্টিমিডিয়ার অফিশিয়াল ফেসবুক পেজে জাজের কর্ণধার আব্দুল আজিজ ও অমিতাভ রেজার একসঙ্গে তোলা একটি স্থিরচিত্র শেয়ার করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শেয়ার করা ছবিটির ক্যাপশনে লেখা রয়েছে, ‘ফাইনাল হলো গ্রেট ডিরেক্টর অমিতাভ রেজা ভাইয়ের সঙ্গে। সিনেমা ‘পুনরুজ্জীবন’। রচনা ও পরিচালনায় অমিতাভ রেজা। বাকি ঘোষণা আসছে, জাঁকজমকপূর্ন অনুষ্ঠানের মধ্যমে।’

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি