ঢাকা, সোমবার   ১৬ মার্চ ২০২৬

বান্ধবীর হাত ধরে টানছে তৈমুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩১, ৬ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

কিছুদিন আগেই সঞ্চালক রণবিজয় সিংয়ের মেয়ে কাইনাত সিংয়ের সঙ্গে লন্ডনে তৈমুরের খেলাধুলোর ছবি ভাইরাল হয়েছিল। এবার ভাইরাল তৈমুরের স্কুলের আরও এক বান্ধবীর ছবি। এই ছবিটা যদিও বেশকিছুদিন আগেকার, তবুও সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে তৈমুর ও তার এই বান্ধবীর ছবি।
সম্প্রতি নিজের প্লে স্কুল পরিবর্তন করেছে তৈমুর। তৈমুরের মা-বাবা করিনা ও সইফ তাকে অন্য একটি স্কুলে ভর্তি করেছেন। তাই তৈমুরের এখন নতুন বন্ধুও হয়েছে। তবে এই ছবিতে ছোট্ট নবাবের আগের স্কুলের এক বান্ধবীর সঙ্গে তাকে দেখা গেছে।ছবিতে দেখা যাচ্ছে ছোট্ট তৈমুর তার সঙ্গে খেলার জন্য় বন্ধুর হাত ধরে টানছে।
সূত্র বলছে, তৈমুর যে স্কুলে পড়ে, সেই স্কুলে ৩ মাসের খরচ ১৫ হাজার টাকা। আর ৬ মাসের ২২ হাজার এবং বছরে ৪৭ হাজার।  এটি প্লে স্কুলটিতে শিশুদের জন্য জিমও রয়েছে।
সূত্র : বলিউড লাইফ
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি