ঢাকা, বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬

বিজয়নগরে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৯, ১৬ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) উপজেলার চরইসলামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ সংঘর্ষের ঘটে। এ ঘটনা ২০ জন আহত হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গ্রামে বিলের পাড়ে শিশু-কিশোররা খেলা করছিল। খেলায় তাদের মধ্যে বাকবিতন্ড হয়।

এসময় সেখানে উপস্থিত উত্তরপাড়া চৌধুরী বাড়ির তোরাব আলীর স্ত্রী আরজিনা খাতুন (৩৫) দক্ষিণপাড়া চৌধুরী বাড়ির জামাল মিয়াকে নাম ধরে গালি দেন। জামাল উপস্থিত না থাকলেও তার বাড়ির কয়েকজন নারী সেখানে ছিল। জামালকে ওই নারীরা বাড়িতে গিয়ে আরজিনার গালি দেওয়ার কথাটি জানান। 

এরই জেরে দক্ষিণ চৌধুরী বাড়ির জামালের লোকজন হামলা করে উত্তরপাড়া চৌধুরী বাড়ির লোকজনের ওপর। এতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। 

আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতরা হলেন- ইয়াকুব আলী (৩০), তোরাব আলী
(৪০), নোয়াজ আলী (৪৫), বাবুল মিয়া (১৯), আশিক মিয়া (৩৭), অন্তর আলী (১৫), গোলাম আলী (৩৫), হুমায়ুন
(২৫), তানিয়া (২৫)।

এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি