ঢাকা, সোমবার   ১৬ মার্চ ২০২৬

বেবী নাজনীনের শারীরিক অবস্থার উন্নতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০১, ১৯ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

জনপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। গতকাল সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন শিল্পীর ছোট ভাই সাংবাদিক এনাম সরকার।

তিনি বলেন, আপার জ্বর কমেছে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সেগুলোর রিপোর্ট পেলেই জানা যাবে আসলে কী হয়েছে। এখন তিনি কেবিনেই বিশ্রামে আছেন।
উল্লেখ্য, বেবী নাজনীন গত কয়েকদিন ধরেই জ্বরে আক্রান্ত। মঙ্গলবার তা বেড়ে গেলে রাতে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসকরা দেখার পর তাকে ভর্তি করে নেয়া হয়। এদিকে শিল্পীর সুস্থতার জন্য তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি