ঢাকা, মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬

রাজশাহীর পদ্মা থেকে কিশোরীর লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১১, ২৪ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

রাজশাহীর পদ্মা থেকে অজ্ঞাত (১৩) কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে নগরের শ্রীরামপুর পুলিশ লাইন এলাকার পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান হাফিজ জানান, টি-বাঁধের উজানে পদ্মা নদীতে কিশোরীর অর্ধ-গলিত লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।

পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। তবে এই কিশোরীর পরিচয় এখনও জানা যায়নি। ময়নাতদন্তের পর জানা যাবে সে কিভাবে মারা গেছে। উজান থেকে লাশটি ভেসে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন পুলিশের এই কর্মকর্তা।

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি