ঢাকা, সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬

বাশিস সম্মেলন

রাজ্জাক সভাপতি সেলিম মহাসচিব নির্বাচিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৪, ৫ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিস) ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে কাজী আব্দুর রাজ্জাক এবং মহাসচিব পদে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সম্মেলনে ২০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার কুষ্টিয়া টাউন হলে কাজী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে ৬৪ জেলার শিক্ষক প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
সম্মেলনে নেতৃবৃন্দ চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে আগামী ১৯ মার্চ ঢাকায় অনুষ্ঠিতব্য মহাসমাবেশে সারা দেশের শিক্ষক-কর্মচারীদের উপস্থিত থাকার আহ্বান জানান।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি