ঢাকা, সোমবার   ১৬ মার্চ ২০২৬

সংগীত তারকা বেবী নাজনীন হাসপাতালে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫০, ১৮ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

সংগীত তারকা বেবী নাজনীন অসুস্থ। এ কারণে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বেবী নাজনীনের ছোট ভাই সাংবাদিক এনাম সরকার।

তিনি বলেন, গত কয়েকদিন ধরেই আপা জ্বরে আক্রান্ত। আর তা বেশ ওঠানামা করছিল। সোমবার সন্ধ্যার দিকে জ্বর বেড়ে গেলে আপাকে হাসপাতালে নিয়ে আসি।
ইমার্জেন্সিতে ডাক্তাররা দেখার পর তাকে ভর্তি করতে বলেন।

এনাম সরকার আরও জানান, হাসপাতালের চিকিৎসকরা বেবী নাজনীনকে চব্বিশ ঘন্টার পর্যবেক্ষণে রেখেছেন। এদিকে শিল্পীর সুস্থতার জন্য তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি