ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬

হিলিতে মাদকসহ কিশোর আটক

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪৩, ২৪ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

দিনাজপুরের হিলিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নেশা জাতীয় ১ হাজার ৫৪০ পিস এ্যাম্পোলসহ ওমর ফারুক (১৪) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে হিলির ছাতনী চারমাথামোড় এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। আটককৃত কিশোর হিলির বৈগ্রামের পশ্চিমপাড়া এলাকার মৃত আহাদ আলীর ছেলে।

হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, হিলিতে মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ দুপুরে ছাতনি চারমাথা এলাকায় অভিযান পরিচালনা করি। 

এসময় হিলি থেকে ঘোড়াঘাটগামী একটি অটোভ্যানে তল্লাশী চালিয়ে প্লাস্টিকের বস্তার ভেতর হতে ১ হাজার ৫৪০ পিচ এ্যাম্পল উদ্ধার করা হয়। 

এসময় এর সাথে জড়িত থাকার দায়ে ওমর ফারুক নামের এক কিশোরকে আটক করা হয়। এসময় অপর একজন পালিয়ে যায়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।

কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি