ঢাকা, মঙ্গলবার   ১৮ আগস্ট ২০২৬

অসামাজিক কাজ থেকে দূরে রাখতে সন্তানদের খেলাধুলায় আগ্রহী করুন: শিক্ষামন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৭, ১৮ আগস্ট ২০২৬ | আপডেট: ১৫:১৩, ১৮ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ইভটিজিংয়ের মতো অসামাজিক কার্যকলাপ থেকে সন্তানদের দূরে রাখতে হলে তাদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। খেলাধুলার পাশাপাশি খেলার মধ্যেই থাকা শিক্ষণীয় বিষয়গুলো শিক্ষকরা শিশুদের বুঝিয়ে দেবেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) গুলশানের হোটেল লেকশোরে ‘খেলায় খেলায় শিখি’তথ্যপুস্তক পর্যালোচনা শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন,  প্রধানমন্ত্রী চান, এমন একটি নতুন প্রজন্ম তৈরি হোক, যারা ভবিষ্যতে দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। আর সেই নতুন নেতৃত্ব খেলাধুলার মাধ্যমেই জন্ম হবে।

তিনি বলেন, ইভটিজিংয়ের মতো অসামাজিক কার্যকলাপ থেকে সন্তানদের দূরে রাখতে হলে তাদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। খেলাধুলার পাশাপাশি খেলার মধ্যেই থাকা শিক্ষণীয় বিষয়গুলো শিক্ষকরা শিশুদের বুঝিয়ে দেবেন।

তিনি আরও বলেন, এবার তড়িঘড়ি করে চতুর্থ শ্রেণি থেকে ‘খেলায় খেলায় শিখি’ কার্যক্রম শুরু করা হচ্ছে। আগামীতে এটি প্রথম শ্রেণি থেকেই শুরু করা হবে।

শিক্ষামন্ত্রী জানান, ২০২৮ সালের কারিকুলামের জন্য আগামী সপ্তাহে একটি কমিটি গঠন করা হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে প্রাথমিক পর্যায় থেকেই একটি নতুন প্রজন্ম তৈরি করতে চায় সরকার। সেই উদ্যোগেরই অংশ হিসেবে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় ‘খেলায় খেলায় শিখি’ কার্যক্রম নেয়া হয়েছে।


 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি