ঢাকা, বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬

চলনবিলে শিকারিদের হাত থেকে রক্ষা পেল ২০টি পাখি

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪২, ৭ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

সিংড়ার চলনবিলে পরিবেশ কর্মীরাদের তৎপরতায় শিকারিদের হাত থেকে রক্ষা পেয়েছে ২০টি পাখি। প্রায় ৫ কিলোমিটার কাঁদা-পানি মাড়িয়ে প্রায় অর্ধশত পাখি শিকারের ফাঁদ উদ্ধার করা হয়েছে। এসময় জবাইকৃত ৪টি হুটটিটি পাখিসহ বিভিন্ন প্রজাতির ২০টি পাখি উদ্ধার করা হয়। 

শনিবার দিন ব্যাপি সিংড়া উপজেলার মুষ্টিগর ও সারদানগর মাঠে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালায় স্থানীয় পরিবেশ কর্মীরা। চলনবিলের দুর্গম গ্রামে শনিবার কাক ডাকা ভোর থেকে অভিযান শুরু করে পরিবেশকর্মীরা।

অভিযানে চলনবিলের দুর্গম  মুষ্টিগর গ্রামের খুরশেদ আলীর বাড়ি থেকে ৪টি জবাইকৃত হুটটিটি ও একই গ্রামের টুকু মিয়ার বাড়ি থেকে খাঁচায় বন্দি ২টি বক পাখি উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মুষ্টিগর ও সারদানগর বিলে ৫কিলোমিটার কাঁদা-পানি মাড়িয়ে পাখি শিকারের প্রায় অর্ধশত ফাঁদ জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।

এসময় বিলের শিকারীদের কাছ থেকে উদ্ধার করা বিভিন্ন প্রজাতির আরও ১৪টি পাখি। পরে পাখিগুলো সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাসরিন বানু ও এলাকাবাসীর সহযোগিতায় অবমুক্ত করা হয়। আর জবাইকৃত পাখিগুলো মাটি চাপা দেয়া হয়। 

অভিযানে অন্যান্যদের মধ্যে অংশ নেন, কলম প্রকৃতি ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি প্রভাষক হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, পরিবেশকর্মী মো. হাসান ইমাম, সাংবাদিক আব্দুর রশিদ প্রমূখ।

পরিবেশকর্মী সাইফুল ইসলাম জানান, কাক ডাকা ভোর থেকে চলনবিলের জীববৈচিত্র্য ও পাখি রক্ষায় ছুটে চলেছেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি