ঢাকা, সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬

ঢাবি ক্যাম্পাসে যুবককে ‘বান্ধবীর’ ছুরিকাঘাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৪, ১৮ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে এক যুবককে ছুরিকাঘাত করেছে তার সাবেক বান্ধবী। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে ফুলার রোডে উদয়ন উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

ছুরিকাঘাতে আহত মো. আল আমিন (২৬) পুরান ঢাকার ইসলামবাগের বাসিন্দা। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী বিশ্বাস জানিয়েছেন, ওই যুবককে কুপিয়ে আহত করার ঘটনায় ইডেন মহিলা কলেজের ওই ছাত্রীকে থানায় নেওয়া হয়েছে।

পরিদর্শক জাফর জানান, আল আমিন ও মেয়েটির মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো। কিন্তু গত দুই বছর আগে পারিবারিকভাবে তাদের আলাদা থাকতে বলা হয়েছিল। বুধবার মেয়েটি তার চাচার বাসায় যাওয়ার সময় ফুলার রোডে আল আমিন তাকে উত্ত্যক্ত করে তার ফোন নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় আল আমিনকে পেছন থেকে দুইবার ছুরিকাঘাত করে মেয়েটি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি