ঢাকা, মঙ্গলবার   ২৩ জুন ২০২৬

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড মেসির দখলে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩২, ২৩ জুন ২০২৬

Ekushey Television Ltd.

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে। সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে তিনি এই নতুন রেকর্ড গড়েছেন। এ পর্যন্ত বিশ্বকাপে ১৮টি গোল করে সবাইকে ছাড়িয়ে গেলেন আর্জেন্টাইন তারকা।

ডালাসে ম্যচের ৩৮ মিনিটে গোল করে তিনি জার্মান তারকা মিরোস্লাভ ক্লোসার বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ডকে ছাড়িয়ে যান। এরপর ইনজুরি টাইমে আরও এক গোল করে নিজের রেকর্ডকেই সমৃদ্ধ করেছেন আর্জেন্টাইন সুপারস্টার। তবে ম্যাচে ৯ মিনিটে পেনাল্টির সুযোগ নষ্ট করেন ৩৮ বছর বয়সী মেসি।

এর আগে আলজেরিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে ৩-০ গোলে জয়ী হয়েছিল আর্জেন্টিনা। ঐ ম্যাচে হ্যাটট্রিক করে মেসি ক্লোসার রেকর্ড স্পর্শ করেছিলেন।

২০০৬ সালে অভিষেকের পর মেসি এবার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন। আর এ পর্যন্ত বিশ্বকাপে ১৮টি গোল করেছেন আর্জেন্টাইন তারকা। জাতীয় দলের হয়ে ২০১ আন্তর্জাতিক ম্যাচে মেসির গোলসংখ্যা এখন ১২২।  

১৯৬২ সালে পরপর দুই বিশ্বকাপ শিরোপা দখলের যে রেকর্ড ব্রাজিলের আছে মেসির নেতৃত্বে সেটা স্পর্শ করার লক্ষ্যে এখন বিভোর আর্জেন্টাইন সমর্থকরা।

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকা

১৮ গোল : লিওনেল মেসি (আর্জেন্টিনা)

১৬ গোল : মিরোস্লাভ ক্লোসা (জার্মানী)

১৫ গোল : রোনাল্ডো (ব্রাজিল)

১৪ গোল : গার্ড মুলার (জার্মানী), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)

১৩ গোল : জাস্ট ফনটেইন (ফ্রান্স)

১২ গোল : পেলে (ব্রাজিল)

১১ গোল : জার্গেন ক্লিন্সম্যান (জার্মানী), সান্দোর কোসিস (হাঙ্গেরি)

১০ গোল : গ্যাব্রিয়েল বাতিস্তুতা (আর্জেন্টিনা), হ্যারি কেন (ইংল্যান্ড)

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি