ঢাকা, মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের টাকা উত্তোলন নিয়ে যা জানাল কেন্দ্রীয় ব্যাংক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৭, ৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৫:০৬, ৭ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

সম্মিলিত ইসলামী ব্যাংকের কোন গ্রাহক অসুস্থ থাকেন, তবে কাগজপত্র দেখিয়ে ১০ লাখ টাকাও তোলা যাবে স্ব স্ব ব্যাংক থেকে। যদি এর থেকে বেশি প্রয়োজন হয় তাহলে বাংলাদেশ ব্যাংকে জানালেই হবে বলে জানান সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী।

মঙ্গলবার (৭ এপ্রিল) সম্মিলিত ইসলামী ব্যাংকের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

শাহরিয়ার সিদ্দিকী বলেন, গ্রাহকরা যথেষ্ট ধৈর্য দেখিয়েছেন, আরো কিছুটা ধৈর্য ধরার আহ্বান। সবাই টাকা পাবেন, সরকার যেভাবে আমানত সরবরাহ করছে, ঠিক সেই অনুপাতেই টাকা ছাড় করা হচ্ছে। যদি কেউ টাকা চেয়ে না পান তবে বাংলাদেশ ব্যাংককে জানানোর আহবান জানান তিনি। 

সহকারী মুখপাত্র বলেন, যদি কোন গ্রাহক অসুস্থ থাকেন, তার কাগজপত্র দেখিয়ে ১০ লাখও তোলা যাবে স্ব স্ব ব্যাংক থেকে। যদি এর থেকে বেশি প্রয়োজন হয় বাংলাদেশ ব্যাংকে জানালেই হবে। 

তিনি আরও বলেন, আমানতকারীদের টাকা ফেরত দেয়ার বিষয়ে স্কিম অনুযায়ী কাজ চলছে। এই স্কিম অনুযায়ী, ডিপোজিটরদের জন্য প্রথম দিন থেকেই ন্যূনতম ২ লাখ টাকা উত্তোলনের সুযোগ রাখা হয়েছে। এরপর তিন মাস পর ১ লাখ টাকা, আবার তিন মাস পর আরও ১ লাখ টাকা-এভাবে ধাপে ধাপে প্রায় ২১ মাসের মধ্যে আমানতের টাকা উত্তোলন করা যাবে।
 
ডিপোজিট অ্যাকাউন্ট ছাড়াও এফডিআর ও ডিপিএস হিসাবধারীদের জন্যও আলাদা ব্যবস্থা রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, এসব আমানত ম্যাচিউর হলে প্রথমে ১ লাখ টাকা উত্তোলন করা যাবে। বাকি অর্থ নির্দিষ্ট সময় পরপর নবায়নের মাধ্যমে উত্তোলন করা যাবে এবং প্রতিবার নবায়নের সময় মুনাফা তুলে নেয়ার সুযোগ থাকবে।

৫ ব্যাংকের যেসব শাখা ভাড়ায় চলছে সেগুলা বাদ দিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

শাহরিয়ার সিদ্দিকী বলেন, ব্যাংকটিতে এমডি নিয়োগের নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। চেয়ারম্যানও নিয়োগের প্রসেস চলছে। অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আসলে বাংলাদেশ ব্যাংক দ্রুতই কার্যকর করবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি