ঢাকা, রবিবার   ০১ ফেব্রুয়ারি ২০২৬

শার্শায় পলাতক ১১ আসামি গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪৮, ২৩ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

যশোরের সীমান্তবর্তী শার্শা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক ১১ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের বাড়ি শার্শা উপজেলার বিভিন্ন গ্রামে।

শার্শা থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ জানান, গ্রেফতারকৃতরা সবাই বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। 

বিকেলে আসামিদের যশোর আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি। 

কেআই/এসি


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি