ঢাকা, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬

ওযু করেও নামাজ পড়া হলো না গৃহিণীর

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ২১:৩৪, ৪ এপ্রিল ২০২০

বাউফল ম্যাপ

বাউফল ম্যাপ

Ekushey Television Ltd.

ওযু করেও মাগরিবের নামাজ আদায় করা হলো না গৃহিণীর। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো হনুফা বেগম (৫০) নামে ওই গৃহিণীর। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যার পর পটুয়াখালীর বাউফল উপজেলার বড় ডালিমা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত হনুফা বেগম ওই গ্রামের কৃষক আমির আলী বিশ্বাসের স্ত্রী। নিহতের বড় ছেলে আরিফ হোসেন জানান, ওযু শেষে ওয়াশরুমের বিদ্যুতের সুইচ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এ সময় ঘরে অন্য কোনো লোকজন ছিল না। 

আরিফ হোসেন আরও জানায় মাগরিবের নামাজ শেষে ঘরে ঢুকে ওয়াশরুমের সামনে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখা যায়। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি