ঢাকা, বৃহস্পতিবার   ২০ আগস্ট ২০২৬

ট্রাম্পের ‘অর্থনৈতিক ডি-ডে’ যুক্তরাষ্ট্রের জন্য আরও পরাজয় আনবে: আব্বাস আরাকচি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৯, ২০ আগস্ট ২০২৬ | আপডেট: ১২:৫৮, ২০ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নতুন অর্থনৈতিক ও নিষেধাজ্ঞার পদক্ষেপকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সরকারের এই নতুন কৌশলকে তিনি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সংকট থেকে বিশ্ববাসীর দৃষ্টি সরানোর একটি মাধ্যম হিসেবে অভিহিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বার্তায় আব্বাস আরাকচি দাবি করেন, ওয়াশিংটনের রেকর্ড পরিমাণ ‘অভূতপূর্ব ঋণ ও ক্রমবর্ধমান সুদের ব্যয়’ থেকে নিজেদের জনগণের মনোযোগ অন্যদিকে ঘোরাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের এই নীতিকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’হিসেবে উল্লেখ করে তিনি সতর্ক করেন যে, এ ধরনের পদক্ষেপ বিশ্ব অর্থনীতি ও বিশ্বের বিভিন্ন দেশের সার্বভৌমত্বের জন্য গুরুতর হুমকি।

আরাকচির মতে, অতীতে ব্যর্থ হওয়া অর্থনৈতিক চাপ তৈরির নীতিগুলোর ওপর বারবার জোর দেওয়া যুক্তরাষ্ট্রের জন্য কেবল ‘আরও পরাজয়’ই ডেকে আনবে।

সূত্র: আল জাজিরা 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি