ঢাকা, শনিবার   ১৫ আগস্ট ২০২৬

দাদাগিরি কি ছেড়ে দিচ্ছেন সৌরভ?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৬, ১৫ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হচ্ছেন মোটামুটি নিশ্চিত। গতকাল সোমবারই বিষয়টি নিশ্চিত হয়েছে। 

জানা গেছে, আগামী ২৩ অক্টোবর বোর্ডের কার্যভার গ্রহণ করবেন তিনি। ফলে স্বাভাবিকভাবেই অনেক দায়িত্ব ছাড়তে হচ্ছে সৌরভকে।

চারিদিকে গুঞ্জন উঠেছে, তাহলে কি ভারতীয় টিভি চ্যানেল জি বাংলায় প্রচারিত দর্শকদের জনপ্রিয় শো ‘দাদাগিরি’ কি ছেড়ে দিচ্ছেন?

অনেকের প্রশ্ন, ‘দাদাগিরি’তে তাকে আর দেখা যাবে তো? এরই মধ্যে উত্তরও মিলেছে। টেলিভিশন শো'টিতে নিয়মিতই দেখা যাবে বাংলার মহারাজকে।

দাদাগিরি অনুষ্ঠান করা না করার বিষয়ে কথা বলেছেন সৌরভ গাঙ্গুলি নিজেই। 

পশ্চিমবঙ্গের প্রথম সারির একটি পত্রিকায় সাক্ষাৎকারে সৌরভ জানান, ‘দাদাগিরি’ ছাড়ছেন না তিনি। অনুষ্ঠানটি উপস্থাপনার কাজ চালিয়ে যাবেন।

দাদার প্রতি আরও প্রশ্ন ছুড়ে দেন সাংবাদিকরা-‘দাদাগিরির’র স্ক্রিপ্ট কে লেখেন? জবাবে সৌরভের বুদ্ধিদীপ্ত উত্তর, ঈশ্বর লেখেন। মূলত উপস্থাপনার পাশাপাশি নিজেই পুরো অনুষ্ঠানের স্ক্রিপ্ট লেখেন নয়া বোর্ড প্রেসিডেন্ট। অর্থাৎ সঞ্চালকের ভূমিকার পাশাপাশি স্ক্রিপ্ট রাইটারের কাজও করেন তিনি।

প্রায় এক দশক ধরে ভারতীয় টিভি চ্যানেল জি বাংলায় প্রচার হচ্ছে নন-ফিকশন শো ‘দাদাগিরি’। এটি সঞ্চালনা করেন দেশটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ক্রিকেটের থিমে তৈরি শো'টি পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও তুমুল জনপ্রিয়। এর পুরো কৃতিত্ব দাদার।

২০০৯ সালের ১২ অক্টোবর টেলিভিশনের পর্দায় ‘দাদাগিরি’র প্রচার শুরু হয়। সময়ের ব্যবধানে অনুষ্ঠানটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। দর্শকদের সরাসরি অংশগ্রহণে প্রতিটি পর্ব তৈরি হয়। এখন চলছে এর অষ্টম মৌসুম। শো'টি পরিচালনা করেন শুভঙ্কর চট্টোপাধ্যায়।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি