ঢাকা, শুক্রবার   ২০ মার্চ ২০২৬

আশা বাঁচিয়ে রাখলো হায়দরাবাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৫, ২৩ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

আইপিএলে স্টেভেন স্মিথের রাজস্থানকে ৮ উইকেটে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো ডেভিড ওয়ার্নারের হায়দরাবাদ।

এই জয়ে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে উঠে এলো তারা। আর সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়েও রান রেটে রাজস্থানের অবস্থান সাতে। ছয় নম্বরে রয়েছে প্রীতি জিনটার কিংস ইলেভেন পাঞ্জাব। 

দুবাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রাজস্থান। সানজু সামসন ৩৬ ও বেন স্টোক ৩০ রান করলে ৬ উইকেটে ১৫৪ রান তোলে তারা। 

জবাবে মনিশ পান্ডে ও বিজয় শংকরের জোড়া হাফ সেঞ্চুরিতে ২ উইকেটে ১৫৬ রান তোলে হায়দরাবাদ। মানিশ পান্ডে ৮৩ ও বিজয় শংকর ৫২ রানে অপরাজিত থাকেন।  

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি