ঢাকা, সোমবার   ১৩ এপ্রিল ২০২৬

ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৯, ১৩ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ৯টি জোন ও ৪টি কর্পোরেট শাখার ত্রৈমাসিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ব্যাংকের সার্বিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করা হয়।

সোমবার (১৩ এপ্রিল) ব্যাংকটির প্রধান কার্যালয়ে এ সভা  অনুষ্ঠিত হয়। 

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মোঃ আলতাফ হুসাইন সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসীম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টরবৃন্দ, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, ৯টি জোনের জোনপ্রধান এবং ৪টি কর্পোরেট শাখার প্রধানগণ উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকের ব্যবসা উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি