ঢাকা, শনিবার   ২১ মার্চ ২০২৬

জ্যাকেট কিনে ঘরে ফেরা হলো না হৃদয়ের

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২৩:২২, ১৯ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে মেলা থেকে জ্যাকেট কিনেছিল এসএসসি পরীক্ষার্থী হৃদয় (১৮)। কিন্তু সে জ্যাকেট নিয়ে বাড়ি ফেরা হলো না তার। সড়ক দুর্ঘটনায় অকালে প্রাণ দিতে হলো তাকে। 

বুধবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় রাণীশংকৈল-নেকমরদ সড়কের মীরডাঙ্গী নামক বাজার এলাকায় থ্রি-হুইলার উল্টে ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয়। 
     
প্রত্যক্ষদর্শীগণ জানান, রাণীশংকৈল উপজেলার রাউতনগর গ্রামের কোহিনুর ইসলামের ছেলে হৃদয় বুধবার রাত সাড়ে ৯টায় ঠাকুরগাঁওয়ের নেকমরদ ওরশ মেলা থেকে শীতের জ্যাকেট কিনে ডিজেলে চালিত একটি থ্রি-হুইলার গাড়িতে উঠে বাড়ি ফিরছিল। রাণীশংকৈল-নেকমরদ সড়কের মীরডাঙ্গী নামক বাজার এলাকায় গাড়িটির সামনে হঠাৎ চলে আসা একটি কুকুরকে বাঁচাতে গিয়ে থ্রি-হুইলারটি সড়কের পাশে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলে নিহত হয় হৃদয় এবং আহত হয় আরও কয়েকজন যাত্রী। 

খবর পেয়ে রাণীশংকৈল ফায়ার সার্ভিসের একটি দল হতাহতদের উদ্ধার করে। হৃদয় আসন্ন এসএসসি পরীক্ষার্থী ছিল। রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি