প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান হলেন মারুফ সাত্তার আলী
প্রকাশিত : ২০:৪১, ১০ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:৫২, ১০ আগস্ট ২০২৬
প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী ও করপোরেট ব্যক্তিত্ব মারুফ সাত্তার আলী।
প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং পরিচালনা পরিষদের সভায় তাকে পুনরায় ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে।
এর আগে ২০২৫ সালের ৩ আগস্ট ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং পরিচালনা পরিষদের ১৪১তম বোর্ড সভায় মারুফ সাত্তার আলীকে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।
সর্বশেষ সভায় তাকে পুনর্নির্বাচনের মাধ্যমে পরিচালনা পরিষদ তার প্রতি আস্থা পুনর্ব্যক্ত করেছে।
প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি দেশের অন্যতম নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। প্রতিষ্ঠানটি মোটরযান, অগ্নি, মেরিন, ইঞ্জিনিয়ারিং, দুর্ঘটনাসহ বিভিন্ন ধরনের সাধারণ বীমা সেবা প্রদান করে আসছে।
কোম্পানির তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে প্রভাতী ইন্স্যুরেন্সের ৬৩টি শাখা কার্যক্রম পরিচালনা করছে। গ্রাহকদের নির্ভরযোগ্য বীমা সেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে দেশের বীমা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, মারুফ সাত্তার আলীর নেতৃত্ব ও অভিজ্ঞতা কোম্পানির কার্যক্রম আরও গতিশীল করতে সহায়ক হবে এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।
এএইচ
আরও পড়ুন










