ঢাকা, শনিবার   ২১ মার্চ ২০২৬

সিনসিনাটির সেমিতে নোভাক জকোভিচ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৪, ২৭ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

ওয়েস্টার্ন ও সাউদার্ন ওপেন (সিনসিনাটি) টেনিসের সেমিফাইনাল নিশ্চিত করেছেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান নোভাক জকোভিচ। কোয়ার্টার ফাইনালে জার্মান তারকা জান লেনার্ড স্ট্রাফকে হারিয়ে অষ্টমবারের মতো সেমিতে জায়গা করে নিলেন এই সার্বিয়ান তারকা। 

বুধবার শুরু থেকেই খেলা নিজের নিয়ন্ত্রণে রেখে খেলতে থাকনে জোকোভিচ। প্রথম সেটে ৬-৩ গেমে জয় তুলে নেন এই আইকন। এরপর দ্বিতীয় সেটে জান লেনার্ড ঘুরে দাঁড়াতে চাইলেও জোকোভিচের সঙ্গে পেরে উঠেননি। ৬-১ গেমে হেরে বিদায় নেন টুর্নামেন্ট থেকে। 

দুই সেটেই লেনার্ডকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেন জোকোভিচ। সেমিফাইনালে স্প্যানিশ রবার্তো বাউতিস্তার বিপক্ষে লড়বেন এই সার্বিয়ান।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি