ঢাকা, শনিবার   ০৮ আগস্ট ২০২৬

সন্দ্বীপে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৪, ৭ মে ২০২৩

Ekushey Television Ltd.

সন্দ্বীপে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ মে) সকালে মুছাপুর ১ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। মৃত দুই শিশুর নাম মো. নাঈম (৬) ও মাহিয়া (৬)।

জানা যায়, আজ সকালে বাড়ির সামনের মসজিদের পুকুরে পড়ে যায়। পরে তাদের মৃত উদ্ধার করা হয়। নিহত নাঈম গোমস্তার পূর্ব বাড়ির মো. আতাউর রহমান মিলাদের ছেলে এবং মাহিয়া বোনের মেয়ে।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি