ঢাকা, রবিবার   ১২ জুলাই ২০২৬

সাংবাদিকদের বাংলা-ইংরেজির পাশাপাশি চীনা ভাষায় দক্ষতা অর্জনের আহ্বান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৮, ১১ জুলাই ২০২৬ | আপডেট: ২১:৩০, ১১ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

সাংবাদিকতার উৎকর্ষ সাধন ও পেশাগত মানোন্নয়নে সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের বাংলা ভাষার উচ্চারণ ও ইংরেজির পাশাপাশি চীনা ভাষার প্রশিক্ষণে ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে উদ্যোগ নেয়ার আহবান জানিয়েছেন বৈশাখী টেলিভিশনের হেড অব নিউজ এ বি এম জিয়াউল কবীর সুমন। 

শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি-তে সংগঠনটির নেতৃবৃন্দের সঙ্গে দেশের বেসরকারী টেলিভিশনের হেড অব নিউজদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ পরামর্শ দেন। 

সংগঠনটির পক্ষ থেকে সাংবাদিকতার প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় এআই প্রশিক্ষণ অব্যাহত রাখারও আহবান জানান জিয়াউল কবীর সুমন। 

ডিআইউর সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। 

এ-সময় ডিআরইউর কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি