ঢাকা, রবিবার   ২৬ জুলাই ২০২৬

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫২, ২৫ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে এনটিভি’র নূরুদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক হিসেবে আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন নির্বাচিত হয়েছেন।

শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত কমিটির বাকি সদস্যরা হলেন সহ-সভাপতি এবিএম রফিকুর রহমান ও এসএম মনিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক অনজন রহমান, কোষাধ্যক্ষ শিরীন সুলতানা, জনকল্যাণ সম্পাদক নূরুননবী রবি, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক সুমন ইসলাম, দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম, নির্বাহী সদস্য- বুলবুল আহমেদ, রাশেদুল হক, গ্যালমান শফি, দেলোয়ার হোসেন বাদল, কুশর ইয়াসির ও লুৎফর রহমান শিকদার।

এছাড়াও সাধারণ সভায় ৭ সদস্যের একটি উপষ্টো পরিষদ ও গঠন করা হয়। উপদেষ্টা পরিষদ সদস্যরা হলেন-কার্তিক চ্যাটার্জী, ফরিদ হোসেন, শাহীন চৌধুরী, হাসান হাফিজ, মোরসালিন বাবলা, সাহাবুদ্দিন শিকদার এবং মাহবুব আলম।

এর আগে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফরিদ হোসেন। সভার শুরুতে গত ৩ বছরে মৃত্যুবরণকারী ৪ জন সদস্যের জন্য শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এরা হলেন- আবদুল ওয়াসে আনসারী বাবু, শেহাব উদ্দিন নাফা, সাঈদুর রহমান রিমন এবং ফজলুন নাজিমা খানম।

সাধারণ সভায় বক্তব্য রাখেন শাহীন চৌধুরী, মোরসালিন বাবলা, কার্তিক চ্যাটাজী, রফিকুর রহমান, মনিরুল ইসলাম, শান্তা মারিয়া, অনজন রহমান, বুলবুল আহমেদ, সৈয়দ নূরুল হুদা রনো, মির্জা আমিন আহমেদ ইয়ান, দেওয়ান মাসুদা সুলতানা প্রমুখ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি