ঢাকা, বুধবার   ২৬ আগস্ট ২০২৬

অনুমোদনহীন জেলা ক্রিকেট সংস্থা সম্পূর্ণ বেআইনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২০, ২৬ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

অনুমতি বা স্বীকৃতি ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে ক্রিকেটের নামে গঠন করা কোনো সংগঠনকে মানবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের ক্রিকেট নিয়ামক সংস্থাটি সাফ জানিয়ে দিয়েছে, বোর্ডের সম্মতি ছাড়া নিজেদের ‘জেলা ক্রিকেট সংস্থা’ দাবি করা সম্পূর্ণ অবৈধ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি উল্লেখ করে, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর উদ্যোগে গড়ে ওঠা ক্লাব, প্রতিষ্ঠান বা কমিটি যদি বোর্ডের আনুষ্ঠানিক স্বীকৃতি না পায়, তবে তার কোনো সাংগঠনিক ভিত্তি থাকবে না।

অনুচ্ছেদ ৬.২ ও ৬.৪: জেলা ও আঞ্চলিক পর্যায়ে ক্রিকেট পরিচালনা, সংস্থা গঠন, স্বীকৃতি এবং তা নিয়ন্ত্রণের পূর্ণ দায়িত্ব ও এখতিয়ার কেবল বিসিবির।

 (খ): বিসিবির নির্ধারিত নীতিমালা ও নিয়ম মেনে তৈরি সংস্থাগুলোই শুধু বৈধতা পাবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণ: জাতীয় ক্রিকেট লিগ, জাতীয় চ্যাম্পিয়নশিপ বা বয়সভিত্তিক কোনো ঘরোয়া টুর্নামেন্টে অংশ নিতে হলে বোর্ডের নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক অনুসরণ করা বাধ্যতামূলক।

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি