ঢাকা, রবিবার   ২৬ জুলাই ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা বিসিবির, বাদ পড়ল যারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২০, ২৬ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। অজিদের বিপক্ষে আসন্ন দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ওই স্কোয়াডে ফিরেছেন জাকের আলী অনিক এবং সৌম্য সরকার। নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন মুশফিক হাসান।

এছাড়া সহ-অধিনায়ক হিসেবে থাকছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এছাড়াও স্কোয়াডে রয়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মুমিনুল হক। পাশাপাশি পেস আক্রমণে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও এবাদত হোসেন চৌধুরীকে রাখা হয়েছে।

তবে দলে নেই লিটন দাস, নাহিদ রানা এবং শরিফুল ইসলাম।

টেস্ট স্কোয়াডের ১৫ সদস্য

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, তানজিদ হাসান তামিম, অমিত হাসান, এবাদত হোসেন, মুশফিক হাসান এবং তাসকিন আহমেদ।

আগামী ১৩ অগাস্ট অস্ট্রেলিয়ার ডারউইনে প্রথম টেস্টের মাধ্যমে সিরিজটি শুরু হওয়ার কথা রয়েছে। এরপর ২২ অগাস্ট ম্যাকাইয়ে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ সবশেষ টেস্ট সিরিজ খেলেছিল ২০০৩ সালে। প্রায় ২৩ বছর পর সেখানে আবারও টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি