ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৬

চিনি ও ভোজ্য তেলের দাম বেড়েছে [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৫, ৯ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

নিত্যপণ্য বাজারে দাম বেড়েছে খোলা চিনি ভোজ্য তেলের। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল। তবে সবজি, পেঁয়াজ রসুনের মাংসের বাজার দর স্থিতিশীল। গেল সপ্তাহের মত ডিমের বাজার নিম্নমুখী।

নিত্যপণ্য বাজারে বেশ কিছুদিন স্থিতিশীল ছিলো ভোজ্য তেল ও চিনির দাম। তবে এ সপ্তাহে খোলা চিনি কেজিতে ৪ টাকা আর খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে লিটারে ১ টাকা।

চালের বাজারে ফিরেনি স্বস্তি। তবে বৈশাখের আগে দাম কমবে বলে জানান ব্যবসায়ীরা। পেয়াঁজ,আদা ও রসুনে দাম অপরিবর্তিত রয়েছে। আর সবজির দামও ক্রেতার নাগালে। তবে মাছের দর এ সপ্তাহে উর্ধ্বগতি বলে জানান ক্রেতা-বিক্রেতারা।

গত কয়েক সপ্তাহ ধরেই ডিমের দাম কমেছে। ডিমের হালি ২৪ টাকা বলে জানান পাইকাররা। তবে খুচরা বাজারে দাম বেশি। সব রকম মাংসের বাজার-দর রয়েছে স্থিতিশীল।

ভিডিও লিংক:


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি